ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৯ বিকাল

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ধারালো অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ধারালো অস্ত্র উদ্ধার। ছবি : দৈনিক করতোয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের অভিযানে ১টি ওয়ান শ্যুটারগান, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ৮টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

র‌্যাব জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে রহনপুর থেকে আড্ডাগামী সড়ক পাশের আমগাছের মধ্যের একটি ঝোঁপের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র জব্দ করা হয়। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, আসন্ন সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টির জন্য দুষ্কৃতিকারীরা ওইসব অস্ত্র ওই স্থানে লুকিয়ে রেখেছিল। এ ঘটনায় গোমস্তাপুর থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’