ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৪ দুপুর

ভোট ডাকাতি করতে এলে কাউকে ফিরে যেতে দেওয়া হবে না : ছাত্রশিবির সভাপতি

ভোট ডাকাতি করতে এলে কাউকে ফিরে যেতে দেওয়া হবে না : ছাত্রশিবির সভাপতি

বেলবুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারি ভোট ডাকাতির চেষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা ভাবছেন কেন্দ্র দখল করে ভোট নিবেন তাদেরকে বলবো বাংলাদেশ ছাত্র শিবির অতন্দ্র প্রহরী হয়ে নির্বাচনি মাঠে থাকবে।

কোন রক্ত চক্ষুকে ভয় পায় না ছাত্রশিবির। সারাদেশে আজ দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে, যা দেখে অনেকের ঈর্ষা হচ্ছে। তাই বলবো তওবা করে নিন অন্ধকার জগতের রাজারা, ভোট ডাকাতি করতে আসলে কাউকে ফিরে যেতে দেওয়া হবে না।

গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনি জনসভায় কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে আমাদের বারবার ধোঁকা দেওয়া হয়েছে। যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পরবর্তীতে পূরণ করা হয়নি।

আরও পড়ুন

আমরা এবার রক্ত দিয়ে ২০২৪ গড়েছি, নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখেছে মানুষ। আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আবার রক্ত দেব। মনে রাখবেন বাংলাদেশ ছাত্রশিবিরের জন্মই হয়েছে ইনসাফের জন্য, রক্ত দেওয়ার জন্য।

উপজেলা জামায়াত আমির আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের এই জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী (অব.) মেজর মঞ্জুর কাদের। এ আসনের ১১ দলের প্রার্থী অধ্যক্ষ আলহাজ আলী আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহিম রনি, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাহিন সরকার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’