ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৬ সকাল

নাটোরের লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নাটোরের লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া ।

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে খুশিমনি (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মহড়কায়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ এইক গ্রামের মো. সোহাগের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। পরে খুশিমনি রাতের খাবার খেয়ে স্বামীর বাড়িতে ঘুমিয়ে পড়েন। সকালে তার ঘুম না ভাঙায় বিষয়টি সন্দেহজনক হয়ে ওঠে। খবর পেয়ে নিহতের বাবার বাড়ির লোকজন তাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খুশিমনি এক মেয়ের মা। তার স্বামী মো. সোহাগ পেশায় একজন মাইক্রোবাস চালক। স্থানীয়দের দাবি, দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। পারিবারিক কলহের জেরে রাতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে-এমন সন্দেহ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নেয় এবং আইনি প্রক্রিয়া শুরু করে।

আরও পড়ুন

লালপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’