ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৬ বিকাল

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

ছবি: সংগৃহীত, বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা, অতিরিক্ত লালা নিঃসরণ ও স্নায়ুবিক সমস্যায় পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হন। শুরুতে এটিকে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব মনে করা হলেও পরীক্ষায় সবার নিপাহ ফল নেগেটিভ আসে।

গবেষকরা পরে নিশ্চিত হন, রোগীরা আক্রান্ত ছিলেন বাদুড়বাহিত টেরোপাইন অর্থোরিওভাইরাস (PRV)-এ। পাঁচজনই কাঁচা খেজুরের রস পান করেছিলেন, যা বাংলাদেশে বাদুড়বাহিত ভাইরাস সংক্রমণের পরিচিত ঝুঁকি।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনজন দীর্ঘস্থায়ী ক্লান্তি, বিভ্রান্তি ও হাঁটাচলার সমস্যায় ভোগেন। এর মধ্যে একজন ২০২৪ সালে স্নায়ুবিক জটিলতায় মারা যান।

‘ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস’ জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়, বাংলাদেশে শনাক্ত পিআরভি সংক্রমণ অন্যান্য দেশের তুলনায় বেশি গুরুতর। গবেষকদের মতে, কাঁচা খেজুরের রস পানের ঝুঁকি শুধু নিপাহ নয়, অন্যান্য প্রাণঘাতী ভাইরাসের ক্ষেত্রেও রয়েছে।

আরও পড়ুন

পদ্মা অববাহিকার বাদুড়ের মধ্যেও একই ধরনের পিআরভি শনাক্ত হয়েছে। গবেষকরা এসব এলাকায় বাদুড়বাহিত ভাইরাসের বিস্তৃত পরীক্ষা ও নজরদারির আহ্বান জানিয়েছেন।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

শেষ মুহূর্তে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের নামাজ আদায়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ