ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯ দুপুর

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। আজ শনিবার নেপালের পোখারায় বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতের মেয়েরা। 

ম্যাচে বাংলাদেশ কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে তিন গোল করে ভারতের মেয়েরা সহজভাবেই ম্যাচ জিতে নেয়। আগের ৬ আসরে ভারতের বিপক্ষে ৮ ম্যাচে বাংলাদেশ গোল খেয়েছিল মাত্র দুটি। এবার এক ম্যাচেই হজম করলো তার দ্বিগুণ গোল। এক কথায় পিটার বাটলার জাতীয় দলের এশিয়ান কাপের প্রস্তুতি রেখে বয়সভিত্তিক সাফে গিয়ে দলকে উপহার দিলেন বড় ব্যবধানের হার। নারীদের সাফের সব শিরোপা ছিল বাংলাদেশের ঘরে। এবার হাতছাড়া হলো একটা। কিছুদিন আগে সাফ ফুটসালে ঐতিহাসিক শিরোপা জিতেছিল বাংলাদেশ। থাইল্যান্ড থেকে নতুন ট্রফিটি আনার আনন্দের রেশ না কাটতেই নেপালের পোখায় খোয়া গেলো অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা।

একটি ট্রফির নেশায় বাফুফে এশিয়ান কাপের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল বয়সভিত্তিক এই সাফকে। জাতীয় দলের এশিয়া কাপের প্রস্তুতিকে উপেক্ষা করে কোচ পিটার বাটলারকে পাঠানো হয়েছিল নেপালে। কিন্তু সর্বশক্তি প্রয়োগ করেও ভারতকে ফাইনালে হারানো গেলো না। উল্টো বড় ব্যবধানে হার। অতীতে ভারতের ভারতের কাছে এভাবে আত্মসমর্পণ করেনি বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন

২০১৮ সালে শুরু হওয়া বয়সভিত্তিক সাফের এই প্রতিযোগিতা হয়ে থাকে কখনো অনূর্ধ্ব-১৮, কখনো অনূর্ধ্ব-১৯ ও কখনো অনূর্ধ্ব-২০ বয়সের। এর আগে হওয়া ৬ আসরে বাংলাদেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দক্ষিণ এশিয়া ফুটবলে। ২০২৪ সালে ঢাকায় হওয়া অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই শিরোপা এককভাবে নিয়ে নিলো ভারত।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে নিহত মোশাররফের লাশ আসছে আজ

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধ শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত

শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং

রান্নাঘরের চুলায় মিলল ৪ বছরের শিশুকন্যার মরদেহ

সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন