ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩১ রাত

নির্বাচনে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সম্পাদক পরিষদের

নির্বাচনে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সম্পাদক পরিষদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। মাঠপর্যায়ে কাজ করা সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা এ সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

এই প্রেক্ষাপটে, সম্পাদক পরিষদ নির্বাচনকালীন সংবাদ কাভারেজের সময় সাংবাদিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র, অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীতভাবে আবেদন জানাচ্ছে।

আরও পড়ুন

একই সঙ্গে, সম্পাদক পরিষদ রাজনৈতিক দলসমূহের প্রতিও বিনীত অনুরোধ জানাচ্ছে যেন তারা সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কার্যকর ভূমিকা পালন করেন।

সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন এবং নির্বাচনকালীন সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে বিবৃতিতে আশা প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা আহত

মাঠে ভারতীয় ক্রিকেটারদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ

সহজ জয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে আর্সেনাল

ইউক্রেনের হামলায় বিধ্বস্ত রাশিয়ার সমুদ্রবন্দর 

এবারের সংসদে ব্যবসায়ীই বেশি, কমেছে রাজনীতিবিদ : টিআইবি