ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৮ রাত

ঘুষকাণ্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা

ঘুষকাণ্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে গিয়ে ঘুষ গ্রহণ ও ঘুষ দাবির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ও অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জারিকৃত পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

বরখাস্ত কর্মকর্তা হলেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান। তিনি এনআইডির জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদনকারীকে শুনানিতে ডেকে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে দর-কষাকষির মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকা নির্ধারণ হয়। ঘুষ না পাওয়ায় তিনি আবেদনটি বাতিল করেন বলেও অভিযোগ রয়েছে। 

 

এই অভিযোগের অডিও রেকর্ড ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে গত ১ ফেব্রুয়ারি চাকরি থেকে বরখাস্ত করা হয়। 

আরও পড়ুন

অন্যদিকে, কুমিল্লা অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকালে শুধাংসু কুমার সাহা এনআইডি সেবা দিতে অবৈধ অর্থ গ্রহণের সময় গণমাধ্যমকর্মীর ভিডিও ধারণে ধরা পড়েন। পরে ভিডিও প্রকাশ না করার শর্তে তিনি ওই গণমাধ্যমকর্মীকে ২৯ হাজার টাকা উৎকোচ দেন। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গত ৩ ফেব্রুয়ারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। 

 

দুই কর্মকর্তার ক্ষেত্রেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণ এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে বলে নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার তদন্ত দাবিতে যমুনার সামনে অবস্থান ইনকিলাব মঞ্চের

শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান

কাশিমপুর কারাগারে পোস্টাল ভোট দিয়েছেন ৪১২ জন

কমছে এলপি গ্যাসের দাম

নির্বাচনে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সম্পাদক পরিষদের

ডান পাশে আব্বাস ভাইয়ের অফিস, বাম পাশে আমার অফিস-নাসীরুদ্দীন পাটোয়ারী