ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৫ বিকাল

বিশ্ব ক্যান্সার দিবসে স্কয়ার হাসপাতালের সচেতনতামূলক র‍্যালি

বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে স্কয়ার হাসপাতাল যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে। এ বছরের বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য  “United by Unique”—যার মূল বার্তা হলো প্রতিটি ক্যান্সার রোগীর অভিজ্ঞতা আলাদা, কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছি।

এই উপলক্ষে  ৪ ফেব্রুয়ারি ২০২৬, সকালে স্কয়ার হাসপাতাল প্রাঙ্গণে একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—ক্যান্সার সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা,ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা,এবং ক্যান্সার রোগীদের প্রতি সামাজিক সমর্থন জোরদার করা।

র‍্যালিতে স্কয়ার হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতাল ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।উল্লেখ্য, স্কয়ার হাসপাতাল লিমিটেড প্রতিবছর ধারাবাহিকভাবে বিশ্ব ক্যান্সার দিবস পালন করে আসছে, যা ক্যান্সার সচেতনতা ও জনস্বাস্থ্য উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরও পড়ুন

স্কয়ার হাসপাতাল বিশ্বাস করে—সঠিক তথ্য, সময়মতো শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসার মাধ্যমে ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে এলেন জেলা প্রশাসক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা-৩ ও ৪ আসনে বিদ্রোহীর কারণে হার দুই হেভিওয়েট প্রার্থীর ফসল উঠলো দাঁড়িপাল্লায়