ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৬ দুপুর

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা

ভোলায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ ফাবিয়া আক্তার (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলার হাবিব মেডিকেল সেন্টার ওই প্রসূতির মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, ওই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইনজেকশন পুশ করার পরই তার মৃত্যু হয়।

নিহত ফাবিয়া আক্তার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাহিদের স্ত্রী। নাহিদ ঢাকায় রাজমিস্ত্রি কাজ করেন।

আরও পড়ুন

নিহতের স্বজনরা জানায়, সকালে প্রসবের ব্যথা দেখা দিলে ফাবিয়া আক্তারকে ভোলা শহরের হাবিব মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত নার্সরা স্বাভাবিক প্রসবের উদ্দেশ্যে ইনজেকশন পুশ করেন। এর পরপরই ফাবিয়ার অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। কর্তৃপক্ষের অবহেলা, ডাক্তার না থাকা এবং ভুল চিকিৎসায় রোগী মারা গেছেন এমন অভিযোগ তুলে নিহতের স্বজনরা হাবিব মেডিকেলে ভাঙচুর চালায়। পরে নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করে হাবিব মেডিকেল সেন্টারের কর্মচারী রাজিব জানান, রোগীর অবস্থা আগে থেকেই গুরুতর ছিল। চিকিৎসায় কোনো ভুল হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

বগুড়ার শেরপুরে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল টেবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ স্পৃষ্টহয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেছেন‌ প্রধানমন্ত্রী

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু