বগুড়ার নন্দীগ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই শিশুর মা বাদি হয়ে নন্দীগ্রাম থানায় এ মামলা দায়ের করেন। শিশুর পরিবার ও থানা সূত্র জানায়, ঈদুল ফিতরের আগের দিন সকালে উপজেলার গোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নতুন জামা ও মেহেদী কিনে দেয়ার লোভ দেখিয়ে পাশের একটি নির্মানাধীন বাড়িতে নিয়ে যায় গোছন গ্রামের আফসার ফকিরের ছেলে সাইফুল ইসলাম (৪৫)।
সেখানে শিশুটির সাথে অস্বাভাবিক আচরণ শুরু করলে ভয়ে শিশুটি চিৎকার শুরু করে। তখন সাইফুল পালিয়ে যায় । শিশুটির মা বলেন, আমার মেয়েকে লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেছে সাইফুল। শুধু আমার মেয়েকেই নয় এলাকায় এমন অনেক ঘটনার সাথে সে জড়িত।
আরও পড়ুনআমি তার শাস্তি ও বিচার চাই। আজ শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, শিশুটির মায়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
মন্তব্য করুন






