ভিডিও বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৭ রাত

রাজনৈতিক দলের হিংসাত্মক বক্তব্য ও কার্যকলাপ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করছে : জিএম কাদের

রাজনৈতিক দলের হিংসাত্মক বক্তব্য ও কার্যকলাপ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করছে : জিএম কাদের। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজনৈতিক দলের হিংসাত্মক বক্তব্য ও কার্যকলাপের কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা রংপুর-৩ এর নবাবগঞ্জ বাজার, বেতপট্টি, স্বর্ণপট্টি, হাড়ীপট্টি এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচনি পরিবেশে সহনশীলতা এবং শিষ্টাচারের অভাব দেখা দিয়েছে। আগে সব দল একে অপরের সাথে প্রতিযোগিতা করলেও এখন হিংসা-বিদ্বেষ এবং প্রতিহিংসা বিরাজ করছে যা কখনও এভাবে দেখা যায়নি। নির্বাচনের পরিবেশ এখন ধ্বংস হয়ে গেছে। শালীনতা নেই এবং অশালীন ভাষায় কথা বলা হচ্ছে।

১৯৯০ সালে এরশাদ পদত্যাগ করার পর অনেকেই বলেছিল জাতীয় পার্টি ধ্বংস হয়ে গেছে। তবে ১৯৯১ সালের নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদ জেলখানা থেকে ৫টি আসনে জয়ী হয়েছিলেন। জাতীয় পার্টি ক্ষমতায় না গেলেও, ক্ষমতার নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে এবং এখনো করছে।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপার প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক এস.এম. ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলামসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন নির্বাচিত এমপিদের স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি

ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা আরোরা

আমার উপর চারদিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে- জামায়াত আমীর