ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৭ রাত

নারীদের গায়ে হাত দিলে সেই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে : ঢাবি শিবির সেক্রেটারি

নারীদের গায়ে হাত দিলে সেই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে : ঢাবি শিবির সেক্রেটারি

ঢাবি প্রতিনিধি : আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা হলে তার কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিকুর রহমান। তিনি বলেন, “নারীদের গায়ে যদি কেউ হাত তোলে, তাহলে সেই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ভোলা ও চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠন ছাত্রদলের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কাজী আশিকুর রহমান বলেন, “নারীরা মায়ের জাতি, বোনের জাতি। তারা শহীদের মা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে নারীদের সম্মান অঙ্গাঙ্গিভাবে জড়িত।  ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন তাদের দিকে যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, তাহলে সেই হাত ভেঙে দেওয়া হবে।

 তিনি আরও বলেন, “নারীদের সম্মান রক্ষার প্রশ্নে কোনো আপস নেই। প্রয়োজনে জীবন দিতে হলেও আমরা প্রস্তুত আছি।” তিনি অভিযোগ করেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা দেশে নারী নির্যাতন, ধর্ষণ এবং চাঁদাবাজির মতো অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছে।

আরও পড়ুন

তিনি বলেন, “ভোলা ও চট্টগ্রামের ঘটনাগুলো প্রমাণ করে, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে ভয়ভীতি ছড়াতে চায়। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

সমাবেশে উপস্থিত বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা