ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৮ দুপুর

বগুড়ায় তিন মাদক কারবারির কারাদন্ড

বগুড়ায় তিন মাদক কারবারির কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে সাজা দিয়েছেন। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আজাদ হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের স্টেশন সড়কে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে ও চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ (একশত) টাকা অর্থদন্ড প্রদান করেন।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া এর ‘ক’ অঞ্চলের সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হলো, শহরের রেল কলোনী এলাকার মৃত গয়া বাঁশফোড়ের ছেলে মঙ্গল হরিজন (২৭), সুত্রাপুরের মৃত মোজাম্মেলের ছেলে আলমগীর বাবু (৩৫) ও উত্তর চেলোপাড়ার মৃত টুকু বেপারীর ছেলে মোঃ উজ্জ্বল (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোহা: জিললুর রহমান।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর ২০ হাজার টাকায় বিক্রির অভিযোগ

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী

সব ওয়াদা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: জয়নুল আবদিন

ইফতারে বানিয়ে ফেলুন সুস্বাদু ফ্রুট কাস্টার্ড

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে: নাহিদ

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার