ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৩ বিকাল

নির্বাচনি প্রচারে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

নির্বাচনি প্রচারে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনি কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ আল মামুন খোকন (৫৭) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন খোকন ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবার নাম মরহুম বাবর আলী।

আরও পড়ুন

উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, আব্দুল্লাহ আল মামুন খোকন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের ধানের শীষের নির্বাচনি প্রচারের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার মৃত্যুতে দল ও পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। এই শূন্যতা কখনো পূরণ হবে না।

তিনি আরও বলেন, মরহুম ছিলেন দলের নিবেদিতপ্রাণ। গতকালও (রোববার) সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনি কাজে ব্যস্ত ছিলেন। আমি ব্যক্তিগতভাবে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় শোক প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।

বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকনের মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার রাজনৈতিক সহকর্মী ও দলীয় নেতাকর্মীরা দত্তপাড়া গ্রামের মরহুমের বাড়িতে ভিড় জমিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সবার অশ্রুসজল চোখে শোকের দৃশ্য বিরাজ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা