ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৮ দুপুর

নেদারল্যান্ডসকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেদারল্যান্ডসকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আগামী ১২ জুন ইংল্যান্ডে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ হারিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপ বাছাইপর্বে তারা অপরাজেয় থেকে যাত্রা শেষ করেছে। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো নিগার সুলতানা জ্যোতির দল।

আজ রোববার নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে ডাচ মেয়েরা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তোলে। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২০ বল এবং ৭ উইকেট হাতে রেখে টাইগ্রেসরা গন্তব্যে পৌঁছে যায়। হাফসেঞ্চুরি করেছেন অধিনায়ক জ্যোতি। এর আগে ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। তাদের প্রথম চার ব্যাটারের কেউই ৪ রানের বেশি করতে পারেননি। কেবল দুজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। পঞ্চম ব্যাটার রবিন রিজকি ৪৫ বলে ৩৯ এবং সাতে নামা সানিয়া খুরানা ৩৭ বলে করেছেন ৪৩ রান। ফলে টেনেটুনে দলীয় একশ পেরোয় ডাচ মেয়েরা। বিপরীতে বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার মাত্র ১০ রানের বিনিময়ে ৩ এবং মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুন

লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৪ রানেই আউট হন বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার। আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসও ২ রানের ব্যবধানে আউট। ২৮ বল খেলা শারমিন আক্তার সুপ্তাও খুব একটা স্বস্তিতে ছিলেন না। করেছেন মাত্র ১৩ রান। এরপর ৫৭ রানের জুটিতে জয় নিশ্চিত করেছেন জ্যোতি ও সোবহানা মোস্তারি। জ্যোতি ৪৪ বলে ৭ চারের সাহায্যে ৫০ এবং সোবহানা ২৩ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন। এ নিয়ে বাছাইপর্বের সাত ম্যাচেই জয় পেল বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের হেনস্থা করলে এখন থেকে কঠিন জবাব দেওয়া হবে : গোলাম রব্বানী

বগুড়ার শাহজাহানপুরে বিদেশি রিভলভারসহ গ্রেফতার ১

সৌভাগ্য ও পুণ্যময় রজনি শবে বরাত

বরকতময় শা’বান মাস ও পুণ্যময় রজনী শবে বরাত

ভারতে হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে হত্যা