ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৭ সকাল

জামায়াত বরাবরই নারী বিদ্বেষী : মাহদী আমিন

জামায়াত বরাবরই নারী বিদ্বেষী : মাহদী আমিন, ছবি: সংগৃহীত।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে কেন ১২ ঘণ্টা পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলো সেই প্রশ্ন তুলেছেন বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, তারা বিভিন্ন সময়ে নারীদের ছোট করে কথা বলেছে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি’র নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করেন তিনি। মাহদী আমিন বলেন, জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক। যদি হ্যাক হয়ে থাকে তাহলে তা সাথে সাথেই জনগণকে অবহিত না করে কেন ১২ ঘণ্টা পরে জিডি করা হলো। এর আগেও জামায়াতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন জানিয়ে তিনি বলেন, এটি (জামায়াত আমিরের এক্স পোস্ট) নারী বিদ্বেষী, সত্য হলে আমরা নিন্দা জানাচ্ছি। এর আগেও তাদের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।  

তিনি আরও বলেন, জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, তারা বিভিন্ন সময়ে নারীদের ছোট করে কথা বলেছে। এমনকি তাদের কোনো নারীকে প্রার্থী করা হয়নি, অথচ নির্বাচনী প্রচারণায় তারা নারীদের ব্যবহার করছে। তারা বিএনপি’র নারী প্রচারকদের অনলাইন ও অফলাইনে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন মাহদী আমিন। নারীদের প্রতি অন্যায়, অত্যাচার, অবজ্ঞা বিএনপি মেনে নেবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

আরও পড়ুন

প্রসঙ্গত, শনিবার বিকেলে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শনিবার রাতে বলেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয় বলেও জানান তিনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২