ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৩ বিকাল

উত্তেজনার মধ্যেই চীন-রাশিয়ার সাথে ইরানের নৌমহড়ার ঘোষণা

ছবি: সংগৃহীত, উত্তেজনার মধ্যেই চীন-রাশিয়ার সাথে ইরানের নৌমহড়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কভারত মহাসাগরের উত্তরাঞ্চলে চীন এবং রাশিয়ার সঙ্গে নৌ-মহড়া চালানোর পরিকল্পনা করছে ইরান। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আনাদোলু খবরটি নিশ্চিত করেছে। 'মেরিটাইম সিকিউরিটি বেল্ট' নামক এই মহড়ার অষ্টম আসরটি আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এই বিশেষ সামরিক মহড়ায় ইরানের নিয়মিত নৌবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি-র নৌ ইউনিটের পাশাপাশি চীন ও রাশিয়ার নৌবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেবেন।

২০১৯ সালে ইরানের উদ্যোগে শুরু হওয়া এই যৌথ মহড়াটি এবার অষ্টম বছরে পা দিচ্ছে। মূলত পারস্য উপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন এবং কৌশলগত সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এই তিন দেশ একত্রিত হচ্ছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে মহড়াটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি

বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, ৩ জন নিহত

আওয়ামী লীগের পথে জামায়াতও হাঁটছে: আব্দুস সালাম

হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পদত্যাগ করলেন ইতালির ফুটবলপ্রধান