ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:৪১ রাত

আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দেবেন: আন্দা‌লিব রহমান পার্থ

আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দেবেন: আন্দা‌লিব রহমান পার্থ

ভোলা-১ আসনের বিএন‌পি জোট সম‌র্থিত প্রার্থী ও বিজে‌পির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দা‌লিব রহমান পার্থ বলেছেন, ১৭ বছর পর সুযোগ এসেছে মানুষের গণতা‌ন্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার। মানুষের ভোটা‌ধিকার ফি‌রিয়ে দেওয়ার। এবং একটা ভোট প্রদান করার। আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দেবেন।

আজ শ‌নিবার (৩১ জানুয়ারি) বিকেলে ভোলার সদ‌র উপজেলার ধ‌নিয়া ইউনিয়নের ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচ‌নি সমাবেশে তি‌নি এসব কথা বলেন।

আন্দা‌লিব রহমান পার্থ বলেন, জামায়াতে ইসলামী কখনও নদী ভাঙন, করোনা, ঝড়, দুর্যোগ ও দানসহ কোন মানুষের উপকারে আসে‌নি। তাদের কোন নেতাকে দেখা যায়‌নি। তারা মানুষের কোন উপকারে আসে‌নি। কোন মামলায় দেখা যায়‌নি, এখন নির্বাচন আসছে তাদের দেখা যাচ্ছে ভোট চাইতে।

আরও পড়ুন

তি‌নি আরও বলেন, আগামীতে তাকে ভোট দিয়ে নির্বা‌চিত করলে ভোলা-ব‌রিশাল সেতু, মে‌ডিকেল কলেজ, নদী ভাঙন ও রাস্তা-ঘাট করা হবে।

ধ‌নিয়া ইউনিয়‌ন বিএন‌পির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম লাবুর সভাপ‌তিত্বে ‌এসময় জেলা বিএন‌পির সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএন‌পির শ‌ফিউল রহমান কিরণ, হারুন অর র‌শিদ ট্রুম্যান, সদস্য স‌চিব রাইসুল আলম, জেলা বিজে‌পির সভাপ‌তি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতা‌ছিন বিল্লাহসহ প্রমূখরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন আজ 

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?