ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ০১:১৫ দুপুর

তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজধানীর শাহবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায়

খালেদা জিয়াকে ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে তারেক রহমান বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে কাজ করলেও তাকে ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর শাহবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন

নাসীরুদ্দীন বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেয়ার প্রতিশ্রুতি জনগণের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। 

এসময় ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এই এনসিপি বলেন, অন্যায় ও দুর্নীতির সঙ্গে কোনো আপোস করা হবে না। নির্বাচিত হলে নিজ আসনে জনকল্যাণে বিভিন্ন উন্নয়ন কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন

শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদ উদযাপন

মাদারীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে শিশুসহ আহত ৮

কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরবে নিহত মোশাররফের লাশ আসছে আজ