ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ সকাল

ইরানের বিরুদ্ধে সৌদি তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না : যুবরাজ

ইরানের বিরুদ্ধে সৌদি তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না : যুবরাজ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২৭ নভেম্বর) সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের হুমকির তীব্র সমালোচনা করেছেন। এছাড়া ইরানের বিরুদ্ধে যে-কোনো আগ্রাসন প্রত্যাখানের কথা নিশ্চিত করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 

ইরানের প্রেসিডেন্টের দপ্তরের দেওয়া বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ান সাম্প্রতিক অর্থনৈতিক চাপ ও বহিরাগত হস্তক্ষেপের প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, এসব পদক্ষেপ ইরানি জনগণের দৃঢ়তা ও সচেতনতা ভাঙতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এসব হুমকি আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এবং এর ফল হবে শুধু অস্থিতিশীলতা। বিবৃতিতে আরও বলা হয়, সৌদি যুবরাজ এই সংলাপকে স্বাগত জানিয়েছেন। একি সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নের প্রতি সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান পেজেশকিয়ানকে স্পষ্ট করে বলেছেন-ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। এসপিএর প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরব ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে এবং কোনো পক্ষকেই তার ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না।

ইরানের প্রেসিডেন্ট সৌদি আরবের এই অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যুবরাজের ভূমিকার প্রশংসা করেন।

আরও পড়ুন

এদিকে ইরানে হামলার সব রকম প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী মার্কিন রণতরী মোতায়েন করা হয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মঙ্গলবার আইওয়ায় দেওয়া এক ভাষণে তিনি বলেন, আরও একটি বড় আর্মাডা ইরানের দিকে অগ্রসর হচ্ছে। আমি আশা করি তারা একটি চুক্তি করবে। খবর : আল-জাজিরা

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে দৃশ্যমান হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই

খাল থেকে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনা জাহাজ

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর