ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৪ বিকাল

কুড়িগ্রামের রাজারহাটে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মালামাল ভস্মীভূত

কুড়িগ্রামের রাজারহাটে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মালামাল ভস্মীভূত। ছবি : দৈনিক করতোয়া

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের ৩টি টিনের ঘরসহ প্রায় ২ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাখাঁ মৌজার সওদাগরপাড়ায় শাহিন আলমের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে রাজারহাট উপজেলার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানান, আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাখাঁ মৌজার সওদাগর পাড়ায় শাহিন আলমের শয়ন ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় পুরো বাড়ি প্রজ্জ্বলিত হয়ে উঠে। এতে শাহিন আলমের ৩ টিনের ঘর এবং ঘরে রাখা ৫হাজার টাকাসহ আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন

সব মিলে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ঈদের নামাজের স্থান ঠিক করা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি: খালেদ হোসেন

দেশকে বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

উয়ারী-বটেশ্বরখ্যাত প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান আর নেই