ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৫:২২ বিকাল

দেশে বাড়ছে এইচআইভি, আক্রান্ত ৪২ শতাংশই তরুণ-তরুণী

সংগৃহিত,দেশে বাড়ছে এইচআইভি, আক্রান্ত ৪২ শতাংশই তরুণ-তরুণী

বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে তরুণ-তরুণীদের মধ্যে এইচআইভি সংক্রমণ। স্বাস্থ্য অধিদফতরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জন এই মরণব্যাধিতে আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে প্রাণ হারিয়েছেন ২১৯ জন।

সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, নতুন শনাক্তদের ৪২ শতাংশই অবিবাহিত তরুণ-তরুণী, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

স্বাস্থ্য অধিদফতরের জাতীয় এইডস ও এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৪ সালে নতুন শনাক্তদের মধ্যে অবিবাহিতদের হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ। মাত্র এক বছরের ব্যবধানে ২০২৫ সালে (২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত) এই হার বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে তরুণদের সংক্রমণের হার বেড়েছে ১০ শতাংশের বেশি।

আরও পড়ুন

সংক্রমণের এই বিস্তার কেবল রাজধানীকেন্দ্রিক নয়। যশোরের সিভিল সার্জন মো. মাসুদ রানা জানান, জেলাটিতে ২০২৫ সালে ৫০ জনের বেশি শনাক্ত হয়েছেন, যার মধ্যে স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি। তার মতে, এই বয়সে সচেতনতার চেয়ে কৌতূহল বেশি থাকে, যা তাদের ঝুঁকিপূর্ণ আচরণের দিকে ঠেলে দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা

বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত

নির্বাচনে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইউরোপীয় ইউনিয়ন

তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার

এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান

‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অব থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার