ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:৩২ রাত

লালমোহনে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত, লালমোহনে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ভোলার-চরফ্যাশন সড়কের লালমোহন আজহারউদ্দীন ডিগ্রি কলেজের সামনে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী বাসটিতে আগুন দেয়। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন- আবু তাহের মাতাব্বর (৪৫) এবং তার ভগ্নিপতি মো. অলি উল্যাহ (৫৮)। তাদের উভয়ের বাড়ি লালমোহন গজারিয়া এলাকায়।

আরও পড়ুন

প্রতক্ষ্যদর্শীরা জানান, গজারিয়া বাজার থেকে মোটরসাইকেলে কর্তারহাট এলাকায় মাহফিল শুনতে রওনা দেন আবু তাহের মাতাব্বর ও অলি উল্যাহ। আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভোলাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নেভানোর পর বাসটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা হয়েছেন সিনিয়র সহকারী সচিব 

তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

দেশে সোনার দাম ভরিতে কমলো ৫ হাজার টাকা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা