ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫ বিকাল

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মিনি বাসের ধাক্কায় দুলা মিয়া (৫৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে চারমাথা–-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলা মিয়া বগুড়া সদর থানার ১৫ নম্বর ওয়ার্ডের ঝোপগাড়ি বড় কুমিরা গ্রামের মরহুম জব্বার মিয়ার ছেলে ও ওয়ার্ড জামায়াতের একজন কর্মী ছিলেন।
 
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দুলা মিয়া মোটরসাইকেলে চারমাথা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
 
ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে মহাসড়ক পারাপারের সময় চারমাথা থেকে রংপুর অভিমুখী একটি মিনিবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর মিনিবাস ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান

‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অব থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার

শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা, কাল নতুন কর্মসূচি

সোহানের ঝড়ে ধূমকেতুকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় দুর্বারের

তারেক রহমানকে প্রকাশ্য আলোচনায় বসার আহ্বান জামায়াত আমিরের

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দুও আপস করা হবে না : নীলফামারীতে ইসি মাছউদ