দিনাজপুরের বীরগঞ্জে জমিতে ইরি বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে এখন কৃষকেরা ব্যস্ত সময় পার করছে। চলতি বোরো মৌসুমে ইরি বোরো ধানের চারা রোপণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করছেন চাষিরা।
চারদিকে সবুজ চারা ও কৃষকের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে গ্রামাঞ্চল। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার পৌরশহরের বলাকা মোড় এলাকায় মাঠগুলোতে এ দৃশ্য দেখতে পাওয়া যায় কেউ জমি তৈরি করছেন, কেউ বা সেচ দিচ্ছেন, আবার অনেকে শ্রমিক নিয়ে সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করছেন।
অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত সেচ সুবিধা থাকায় এবছর ভালো ফলনের আশা করছেন কৃষকরা। জানা যায়, এসময় আমরা ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯, ব্রি ধান-৮৯, ব্রি ধান-৯২ জাতের চারা রোপণ সম্পন্ন করতে পারলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা বেশি।
আরও পড়ুনউপজেলা কৃষি অফিস সূত্রে জানান, এ বছর বোরো আবাদে লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। উন্নতজাতের বীজ, সঠিক সময়ে সার প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন।
মন্তব্য করুন







