ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০১:১৭ দুপুর

আচরণবিধি লঙ্ঘন ইস্যুতে ইসিতে ব্যাখ্যা দিলেন মামুনুল হক

আচরণবিধি লঙ্ঘন ইস্যুতে ইসিতে ব্যাখ্যা দিলেন মামুনুল হক, ছবি: সংগৃহীত।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তিনি এই ব্যাখ্যা প্রদান করেন।কমিশন এখন তার দেয়া ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

লিখিত জবাব দেওয়ার পর মামুনুল হক সাংবাদিকদের বলেন, আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছি ঠিকই, তবে নিজ নির্বাচনী এলাকার জন্য কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাইনি।

তিনি আরো দাবি করেন, তার কার্যক্রমকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কোনো প্রচারণায় অংশ নেননি।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ইসি।

নোটিশে বলা হয়, গত ১৩ জানুয়ারি বিকেলে ইসি ভবনের সামনে অনুসারীদের নিয়ে লিফলেট বিতরণ করেন মামুনুল হক, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারিত রয়েছে। কমিশনের মতে, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে এ ধরনের কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৩ ও ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই অভিযোগেই তাকে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা

বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত

নির্বাচনে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইউরোপীয় ইউনিয়ন

তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার

এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান

‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অব থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার