ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৫১ সকাল

সিলেটে মুখোমুখি সংঘর্ষে তিন বাসের নিহত দুই, আহত ১০

সিলেটে মুখোমুখি সংঘর্ষে তিন বাসের নিহত দুই, আহত ১০, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার সকাল ৭টায় মহাসড়কের ওসমানীনগর এলাকার দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।শেরপুর হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য সাংবাদিককে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন শ্যামলী পরিবহনের সুপারভাইজার মজিবুর রহমান (৫৫) ও ওসমানীনগরের কুরুয়া গ্রামের ময়না রবি দাশের ছেলে বকুল রবি দাস (২৮)। মজিবুর রহমান শরিয়তপুর জেলার নগরিয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের হযরত আলীর ছেলে।

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ সংবাদমাধ্যমে জানিয়েছে, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
  
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে ছয় শিল্পীর ইসলামী গান

প্রসিকিউটর দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড

দেড় বছর পর ফের চালু ঢাকা-আগরতলা বাস সার্ভিস