ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০২:২৩ রাত

ইরানে সরকারের পতন দ্বারপ্রান্তে : পানাহি

ছবি: সংগৃহীত, ইরানে সরকারের পতন দ্বারপ্রান্তে : পানাহি

আন্তর্জাতিক ডেস্কসহিংস আন্দোলনের মুখে ইরানের ইসলামী প্রজাতন্ত্র শতভাগ পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে দাবি করেছেন স্বর্ণপাম জয়ী ইরানি নির্মাতা জাফর পানাহি। তিনি বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী করার কোনো সুযোগ তেহরানের নেতাদের আর নেই এবং এখান থেকে ফিরে আসা তাদের জন্য অসম্ভব।

শুক্রবার গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে পানাহি বলেন, দুই সপ্তাহ ধরে চলা সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে ইন্টারনেট বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ বড় ধরনের দমন-পীড়নের প্রস্তুতি নিচ্ছে। তবে এ অবস্থায় সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, তেহরানে গণহত্যা চালানো হচ্ছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে, তা কেউ কল্পনাও করেনি।

পানাহির জোরালো বক্তব্য, বর্তমান শাসনব্যবস্থার পতন অনিবার্য।

আরও পড়ুন

উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী এই নির্মাতাকে ইরানের আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তার ওপর দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে এলেন জেলা প্রশাসক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা-৩ ও ৪ আসনে বিদ্রোহীর কারণে হার দুই হেভিওয়েট প্রার্থীর ফসল উঠলো দাঁড়িপাল্লায়