ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:০৯ দুপুর

প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রামাণিক

হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রামাণিক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
 
 
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটার তালিকায় স্বাক্ষর জাল করার গুরুতর অভিযোগ তুলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন।
 
 
গোবিন্দ চন্দ্র বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইচ্ছে করেই এটা করেছিলেন। ওনারা হয়তো মনে করেছিলেন যে আমি থাকলে ওনাদের জয়ে ঝামেলা হবে। তবে আজকে খুব খুশি লাগছে। আমি ন্যায়বিচার পেয়েছি। ইসি আপিল শুনানি শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে মসজিদের ছাদ নির্মাণ কাজের উদ্বোধন

নাটোরের লালপুরে মৌসুমের প্রথম বৃষ্টি আম ও লিচুর জন্য রহমত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ইরান বেশ শক্ত প্রতিপক্ষ: ট্রাম্প

সিরাজগঞ্জে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা, মা-ছেলেসহ গ্রেপ্তার ৩