নাটোরের লালপুরে মৌসুমের প্রথম বৃষ্টি আম ও লিচুর জন্য রহমত
লালপুর (নাটোর) প্রতিনিধি: চৈত্রের প্রথম দিনে নাটোরের লালপুরে নামল মৌসুমের প্রথম বৃষ্টি। গতকাল রোববার সকালের দিকে মেঘালা আকাশ থাকলেও দিনভর ছিলো রোদ। বৃষ্টির আভাস ছিল না স্পষ্ট। তবুও রাত সাড়ে ৯টার দিকে এক-দুই ফোঁটা করে শুরু হয়ে মুহূর্তেই তা ঝুম বৃষ্টিতে রূপ নেয়।
রাত ১০টা পর্যন্ত চলে বৃষ্টিপাত। ৩০ মিনিটের এই বৃষ্টিপাত জনজীবনে যেমন স্বস্তি এনেছে কৃষিক্ষেত্রে বিশেষ করে বর্তমান মৌসুমের অন্যতম ফল আম ও লিচুর জন্য রহমত হয়ে নেমে এসেছে বলে জানিয়েছে কৃষক ও কৃষি বিভাগ। গাছের পাতা ও মুকুলগুলোয় জমে থাকা ধুলাবালি ধুয়ে গেছে। তাপাদাহে দগ্ধ আম লিচুর মুকুলে বৃষ্টি যেনো টনিকের মতো ফল বয়ে এনেছে।
লালপুরের আম চাষি শফিকুল ইসলাম বলেছেন, এখন আমের বাগানে মুকুলগুলোতে গুটি আসতে শুরু করেছে। এসময় একটি সেচ বাগানের জন্য অত্যন্ত প্রয়োজন। গতকাল রোববার রাতের বৃষ্টি আমের জন্য রহমত হয়ে নেমে এসেছে। আশা করা যাচ্ছে এবার আমের গুটি ভালো হবে।
আরও পড়ুনআমে বাম্পার ফলন হবে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যাবেক্ষক নজমুল হোসেন জানান, গতকাল রোববার রাতে ঈশ্বরদীও তার আশেপাশের এলাকাতে ৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বর্ষার আগে এটিই ছিলো মৌসুমের প্রথম বৃষ্টি। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, গতকাল রোববার ছিলো মৌসুমের প্রথম বৃষ্টিপাত। এসময় আম ও লিচুর গুটির জন্য একটি সেচের অত্যন্ত প্রয়োজন ছিলো এই বৃষ্টিতে আম, লিচু মুকুলের জন্য অত্যন্ত উপকার হয়েছে। আশা করা যাচ্ছে এবছর আম ও লিচুর বাম্পার ফলন হবে।
মন্তব্য করুন



_medium_1773672433.jpg)


_medium_1773668628.jpg)
