ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০৩ সকাল

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়ালি বৈঠক

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়ালি বৈঠক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক  করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভার্চুয়ালি এই বৈঠক হয়। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক পরিচালক এমিলি অ্যাশবিএবং বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

আরও পড়ুন

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে নিহত মোশাররফের লাশ আসছে আজ

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধ শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত

শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং

রান্নাঘরের চুলায় মিলল ৪ বছরের শিশুকন্যার মরদেহ

সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন