ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ সকাল

মায়ের শাড়িতে নস্টালজিক তাসনিয়া ফারিণ

সংগৃহিত,মায়ের শাড়িতে নস্টালজিক তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক :  ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয় দক্ষতা দিয়ে যেমন জয় করেছেন দর্শকদের মন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা। সম্প্রতি শাড়ি পরা একগুচ্ছ মুগ্ধকর ছবি শেয়ার করে নেটিজেনদের নস্টালজিক করে তুলেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন মায়ের শাড়ির প্রতি তার আজন্ম ভালোবাসার কথা।

পোস্টের ক্যাপশনে ফারিণ শৈশবের স্মৃতির কথা উল্লেখ করে লেখেন, ‘প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাবো।’

আরও পড়ুন

মায়ের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে তিনি আরও জানান, এখনও মায়ের নতুন কেনা শাড়ির প্রথম ভাগীদার হন তিনিই। ফারিণের কথায়, ‘এখনও আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনও পরেই নাই, আমি নিয়ে রেখে দিছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত