ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৬ রাত

বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠছে: পুতিন

সংগৃহিত,বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটেছে এবং বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠছে। বৃহস্পতিবার এমন মন্তব্য করেন তিনি। তবে ভেনেজুয়েলা ও ইরানের পরিস্থিতি নিয়ে কিছু বলেননি তিনি।

যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি, ইরানে চলমান বিক্ষোভ কিংবা গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি—এসব বিষয়ে পুতিন এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।


হালকা হাসি দিয়ে পুতিন বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে—আমি মনে করি না কেউ এ নিয়ে দ্বিমত পোষণ করবে।
দীর্ঘদিনের সংঘাতগুলো আরো তীব্র হচ্ছে এবং নতুন, গুরুতর উত্তেজনাকেন্দ্র তৈরি হচ্ছে। ’

ক্রেমলিনে পরিচয়পত্র পেশ করা নতুন রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া বক্তব্যে—যা চলতি বছরে তার পররাষ্ট্রনীতি বিষয়ে প্রথম প্রকাশ্য মন্তব্য—পুতিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করেননি।

তিনি বলেন, ‘আমরা এমনদের কাছ থেকে একতরফা ভাষণ শুনছি, যারা শক্তির জোরে নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া, অন্যদের উপদেশ দেওয়া এবং আদেশ জারি করাকে বৈধ মনে করে।

আরও পড়ুন

পুতিন ইউরোপে নতুন নিরাপত্তা কাঠামো গঠনে রাশিয়ার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করি, এই প্রয়োজনীয়তার স্বীকৃতি শিগগির বা পরে আসবে। ততদিন পর্যন্ত রাশিয়া ধারাবাহিকভাবে তার লক্ষ্য অনুসরণ করে যাবে।


ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের জন্ম দিয়েছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী