ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৪:১৫ দুপুর

বগুড়ার শিবগঞ্জে ব্যবসায়ীর মোটরসাইকেল ছিনতাই

বগুড়ার শিবগঞ্জে ব্যবসায়ীর মোটরসাইকেল ছিনতাই। প্রতীকী ছবি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের গুজিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দেবীপুর ব্রিজের কাছে পৌঁছলে আজাদ আকন্দ (৩৮) নামে এক ব্যবসায়ীর কাছে থেকে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজাদ আকন্দ দেবীপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও গুজিয়া বাজারের আফিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী।

গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ওই ব্রিজের কাছে পৌঁছলে গাছের সাথে দড়ি বেঁধে পথরোধ করে ৭-৮ জন মুখোশ পড়া ছিনতাইকারী তাকে মারপিট করে হাত-পা বেঁধে নদীর তীরে একটি কলার জমিতে ফেলে রেখে মোটরসাইকেল ও টাকা নিয়ে পালিয়ে যায়। ডাকাতির ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী