ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৪:১৪ সকাল

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫% শুল্কারোপ করবে যুক্তরাষ্ট্র  

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫% শুল্কারোপ করবে যুক্তরাষ্ট্র, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাথে ব্যবসা করা যেকোনো দেশের যুক্তরাষ্ট্রের সাথে করা যেকোনো ব্যবসায় ২৫ শতাংশ শুল্ক প্রদান করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের একটি পোস্টে এই মুহূর্ত থেকেই ওই হারে শুল্ক কার্যকর হল বলে জানিয়েছেন তিনি। সরকার বিরোধী আন্দোলনে যখন তপ্ত ইরান, সেই আবহে তেহরানের উপর চাপ সৃষ্টি করতেই নতুন হারে শুল্কের ঘোষণা করা হল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুন

পোস্টে ট্রাম্প বলেন, তাৎক্ষণিকভাবে কার্যকর, ইরানের সাথে ব্যবসা করা যেকোনো দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা যেকোনো এবং সমস্ত ব্যবসায়ের উপর ২৫ শতাংশ শুল্ক প্রদান করবে, এই আদেশটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয় বলে উল্লেখ করেন তিনি।উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা ব্যাপক নিষেধাজ্ঞায় ইরান ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত