ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ০৩:০২ দুপুর

পর্নোগ্রাফির অভিযোগে মালয়েশিয়াতেও ইলন মাস্কের গ্রোক এআই বন্ধ

সংগৃহিত,পর্নোগ্রাফির অভিযোগে মালয়েশিয়াতেও ইলন মাস্কের গ্রোক এআই বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক সাময়িকভাবে স্থগিত করেছে। অভিযোগ উঠেছে, এআই ব্যবহার করে যৌন কনটেন্ট বা ভুয়া ছবি তৈরি করা হচ্ছে। 

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই টুল ব্যবহারকারীদের ছবি তৈরি ও সম্পাদনার সুযোগ দেয়। তবে সাম্প্রতিক সময়ে গ্রোক ব্যবহার করে বাস্তব মানুষের ছবিকে বিকৃত করে তাদের আপত্তিকর পোশাকে দেখানো হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ জানিয়েছে, গ্রোকের মাধ্যমে নারী ও শিশুদের ওপর পর্নোগ্রাফিক ও সম্মতি ছাড়া ছবি ছড়ানোর গুরুতর ঝুঁকি রয়েছে। বিশ্বে প্রথমবারের মতো কোনো দেশ এই এআই টুল নিষিদ্ধ করল।

বিবিসি এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েও গ্রোক কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দেয়নি। এর আগে মাস্ক দাবি করেছিলেন, তার প্ল্যাটফরম সমালোচকদের ‘সেন্সরশিপের যেকোনো অজুহাত’ খুঁজছে।

ব্রিটেনেও গ্রোক এবং এক্সের ওপর চাপ রয়েছে। দেশটির প্রযুক্তিসচিব লিজ কেন্ডাল অনলাইন নিরাপত্তা আইন না মানার অভিযোগে এক্সকে ব্লক করার সমর্থন জানিয়েছেন।

মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) জানায়, গ্রোক ক্ষতিকর কনটেন্ট তৈরি করতে বারবার অপব্যবহৃত হয়েছে। বছরের শুরুতে তারা এক্সকে সতর্ক করেছিল, কিন্তু এক্স শুধু ব্যবহারকারীদের রিপোর্টিং প্রক্রিয়ার দিকে মনোযোগ দিয়েছে।

আরও পড়ুন

কমিশন বলেছে, কার্যকর নিরাপত্তাব্যবস্থা না হওয়া পর্যন্ত গ্রোক অবরোধ থাকবে এবং জনগণকে ক্ষতিকর অনলাইন কনটেন্ট রিপোর্ট করতে বলা হয়েছে।
ইন্দোনেশিয়ার কমিউনিকেশন ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মেউতিয়া হাফিদ বলেছেন, গ্রোক ব্যবহার করে যৌন কনটেন্ট তৈরি করা মানবাধিকার ও অনলাইন নিরাপত্তার লঙ্ঘন। মন্ত্রণালয় মাস্কের এক্সকে বিষয়টি ব্যাখ্যা করতে বলেছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়া অনলাইনে পর্নোগ্রাফিক কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং আগেই কিছু প্ল্যাটফরম বন্ধ করা হয়েছে।

এদিকে ব্রিটেনের অফকম শিগগিরই গ্রোকের বিষয়ে সিদ্ধান্ত জানাবে। বিশ্বজুড়ে নেতারা গ্রোক ব্যবহারকে নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এটিকে ‘লজ্জাজনক’ ও ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন।

সূত্র : বিবিসি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

শেরপুরে কলাক্ষেত থেকে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ