ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:১৮ বিকাল

প্রতিহিংসার রাজনীতির ইতি টানতে হবে: জোনায়েদ সাকি

ছবি: সংগৃহীত, প্রতিহিংসার রাজনীতির ইতি টানতে হবে: জোনায়েদ সাকি

বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে আত্মসামাজিক কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বেগম খালেদা জিয়া যে দিশা রেখে গেছেন, সেই পথ ধরেই প্রতিহিংসার রাজনীতি পরিহার করা হবে।

সোমবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

জোনায়েদ সাকি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক কাঠামোয় রূপান্তর করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিশুদের বিকাশ এবং বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

ঝড়ের সময় রাজধানীতে সীমানা প্রাচীর ধসে প্রাণ গেল নারীর

৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা