ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ০৪:৩২ দুপুর

বগুড়ার দুপচাঁচিয়ায় আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার কাথোহালী দক্ষিণপাড়ায় আগুনে দগ্ধ হয়ে জমিরুন বিবি (৮৫) নামে এক বৃদ্ধা গতকাল রোববার দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা গেছে, উপজেলা চামরুল ইউনিয়নের কাথোহালী দক্ষিণপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী জমিরুন বিবি গত শনিবার প্রচন্ড শীতের কারণে চুলায় আগুনের তাপ পোহাচ্ছিলেন। অসাবধানতাবসত চুলার আগুন তার গায়ে থাকা ওড়নায় লেগে যায়।

আরও পড়ুন

পড়ে আগুন দ্রুত শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। প্রায় দুইদিন পর অবশেষে গতকাল রোববার দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, এ বিষয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের কারণে তেল, জিনিসপত্রের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল

পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

আমরা সৎ থেকে বেহেশতে যাব: এলজিআরডি মন্ত্রী

পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম বিমানবন্দরে ওমানফেরত যাত্রীর ব্যাগ থেকে ৩০০ কার্টন সিগারেট