ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৮ দুপুর

বাংলাবান্ধা থেকে হেঁটে টাঙ্গাইলের প্রিজমের টেকনাফ যাত্রা

বাংলাবান্ধা থেকে হেঁটে টাঙ্গাইলের প্রিজমের টেকনাফ যাত্রা। ছবি : দৈনিক করতোয়া

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে হেঁটে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করল টাঙ্গাইলের টিএম খালিদ মাহমুদ প্রিজম নামের এক যুবক। সে পেশায় একজন ক্র্যাক ট্যাকার্স ট্যুর এন্ড ট্রাভেল কোম্পানির এডমিন (সিইও)। দেশের বিভিন্ন জেলায় ঘুরে পরিবেশ প্রকৃতি সম্পর্কে জানা এবং তা ট্রাভেলারদের মাঝে জানান এবং বিভিন্ন ক্র্যাক ট্যাকার্স থেকেই দেশের সকল ভ্রমণস্থানে প্যাকেজ ট্যুরের মাধ্যমে মানুষকে দেশ ঘুরে দেখান।

এমন উদ্যোগ মাথায় রেখে হাঁটার মাধ্যমে দেশের মানুষ, পথ, গল্প সবকিছুকে নতুন করে তুলে ধরতে চান তিনি। আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলা থেকে যাত্রা শুরু করেন টেকনাফের উদ্দেশ্যে।

এসময় স্মৃতিচারণ করতে গিয়ে টিএম খালিদ মাহমুদ প্রিজম জানান, ২০০৬ সালে  তেঁতুলিয়া মডেল থানায় কর্মরত থাকাবস্থায় তার বাবা মৃত ফজলুল হক তালুকদার তেঁতুলতলা গোঁড়া বাঁধাই এবং বসার জায়গার ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল।

আরও পড়ুন

আজ এই ভিত্তি থেকেই যাত্রা শুরু করছি টেকনাফের উদ্দেশ্যে। এটা আমার একটানা ক্রস কান্ট্রি ওয়াকিং জার্নি। এটা কোনো রেকর্ড ভাঙার চেষ্টা না, কোনো প্রতিযোগিতাও না। এটা  নিজের সাথে আর দেশের মানুষের সাথে একটা দীর্ঘ পথ হাঁটা।

তিনি বলেন, সাধারণত আমরা দেখি যারা ৬৪ জেলা বা ক্রস কান্ট্রি কাভার করি, তারা বেশিরভাগই টেকনাফ থেকে যাত্রা শুরু করে। তবে আমি বাংলাদেশের উত্তর প্রান্ত তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে যাত্রা শুরু করছি। এসময় সকলের দোয়া কামনা করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত