ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০২:০৫ দুপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাখালী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে মোখলেছুর(৪৫) নামের এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালী সেতুর পূর্বপাশে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। কারাদণ্ডপ্রাপ্ত মোখলেছুর দরবস্ত ইউনিয়নের গন্ধববাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে।

আরও পড়ুন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান জানান, নদী ও খালের প্রাকৃতিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত