ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৫ সকাল

ঢাবি অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে উপাচার্যের শোক

ঢাবি অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে উপাচার্যের শোক, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ঘুমন্ত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রয়েছে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত একটি কর্মশালায় অংশগ্রহণের জন্য তিনি সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানেই রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এক শোকবার্তায় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস অনন্য অবদান রেখে গেছেন। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন সংকট মোকাবিলায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

উপাচার্য আরও বলেন, তার এই অবদানসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয় চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত