ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৮:১২ রাত

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্বে লসি রদ্রিগেজ

ছবি: সংগৃহীত, আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্বে লসি রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্কভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহরণের পর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ সোমবার বিকালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শপথ বাক্য পাঠ করান তার ভাই, পার্লামেন্ট প্রধান জর্জ রদ্রিগেজ। সংবিধানের ২৩৩ ও ২৩৪ ধারা অনুসারে প্রেসিডেন্ট অনুপস্থিত হলে ভাইস প্রেসিডেন্টই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এছাড়া ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টও তাকে দায়িত্ব নিতে অনুমোদন দিয়েছে। দায়িত্ব গ্রহণের সময় তিনি একই সঙ্গে অর্থমন্ত্রী ও তেলমন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন। মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দেলসি রদ্রিগেজ জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি মাদুরো দম্পতির অবিলম্বে মুক্তির দাবি জানান এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক শাসনের ওপর সরাসরি আঘাত হিসেবে নিন্দা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত