ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৭:২৯ বিকাল

আমি নির্দোষ এবং এখনও প্রেসিডেন্ট, বিচারককে মাদুরো

ছবি: সংগৃহীত, আমি নির্দোষ এবং এখনও প্রেসিডেন্ট, বিচারককে মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আদালতে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। 

শুনানিতে বিচারকের উদ্দেশে তিনি বলেন, আমি একজন সজ্জন ব্যক্তি এবং আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট।

নিউইয়র্কের একটি আদালতে এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়ার সময় মাদুরো তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। 

একই শুনানিতে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও তাঁর বিরুদ্ধে আনা মাদক সংক্রান্ত অভিযোগের বিপরীতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। 

আরও পড়ুন

মার্কিন কৌঁসুলিরা মাদুরো ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সাথে জড়িত থাকার এবং যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। 

অন্যদিকে, মাদুরো এই পুরো বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ওয়াশিংটনের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। আদালত চত্বরে এই হাই-প্রোফাইল মামলার শুনানি চলাকালীন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত