ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৭:১৬ বিকাল

নেদারল্যান্ডসের মানুষ বিশ্বের সবচেয়ে লম্বা, বাংলাদেশের গড় উচ্চতা কতো ?

সংগৃহিত,নেদারল্যান্ডসের মানুষ বিশ্বের সবচেয়ে লম্বা, বাংলাদেশের গড় উচ্চতা কতো ?

লাইফস্টাইল ডেস্ক : জাতি, ভৌগোলিক অবস্থান, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার উন্নত মানের ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের গড় উচ্চতায় ব্যাপক পার্থক্য দেখা যায়। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ২০২৫ সালের গড় উচ্চতার একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে ইউরোপীয় দেশগুলো গড় মানব উচ্চতার দিক থেকে বিশ্বজুড়ে খ্যাতি ধরে রেখেছে। 

এই তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস, যেখানে পুরুষদের গড় উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি এবং নারীদের গড় উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, যা বিশ্ব রেকর্ড। এই পরিসংখ্যান অনুযায়ী, নেদারল্যান্ডসের মতো দেশগুলো প্রমাণ করে যে উন্নত জীবনধারণের ব্যবস্থা উচ্চতার মতো শারীরিক বৈশিষ্ট্যকেও প্রভাবিত করতে পারে।

ডাচদের পরেই দীর্ঘতম জনসংখ্যার তালিকায় রয়েছে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে বলকান এবং স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের। ৬ ফুট গড় উচ্চতার তালিকায় আছে মন্টিনিগ্রো, বসনিয়া ও হার্জেগোভিনা, ডেনমার্ক ও আইসল্যান্ড, যেখানে পুরুষদের গড় উচ্চতা ৬ ফুট। এই দেশগুলোতে নারীদের গড় উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি থেকে ৫ ফুট ৭ ইঞ্চির মধ্যে।

এছাড়াও পোল্যান্ড, লিথুয়ানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও লাটভিয়ার মতো দেশগুলোর পুরুষদের গড় উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি।


অন্যদিকে, বিশ্বের সবচেয়ে খর্বকায় জনসংখ্যার সন্ধান মেলে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশে। এই তালিকায় সর্বনিম্ন গড় উচ্চতা নিয়ে প্রথম স্থানে রয়েছে পূর্ব তিমুর, যেখানে পুরুষদের গড় উচ্চতা মাত্র ৫ ফুট ৩ ইঞ্চি এবং নারীদের গড় উচ্চতা ৫ ফুট। তালিকায় থাকা এই দেশগুলোর জনসংখ্যা সাধারণত পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়।

আরও পড়ুন

বাংলাদেশ, নেপাল, ইয়েমেন, কম্বোডিয়া, ফিলিপাইন, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মোজাম্বিক ও মাদাগাস্কারের পুরুষদের গড় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চির তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। বাংলাদেশ ও নেপালে নারীদের গড় উচ্চতা ৫ ফুট। 

এই অঞ্চলের পরিসংখ্যান বৈশ্বিক স্বাস্থ্য ও পুষ্টিবৈষম্যের চিত্র তুলে ধরে। অন্যদিকে, লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালার নারীদের গড় উচ্চতা মাত্র ৪ ফুট ১১ ইঞ্চি, যা এই তালিকায় সর্বনিম্ন।

সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা

বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত

নির্বাচনে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইউরোপীয় ইউনিয়ন

তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার

এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান

‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অব থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার