ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ সকাল

আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজের

আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল তাকে। ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএল খেলা মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে বিসিসিআই।

আজ শনিবার (৩ জানুয়ারি) গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে নিশ্চিত করেছেন যে, বিসিসিআই কলকাতাকে নির্দেশ দিয়েছে মোস্তাফিজকে ছেড়ে দিতে। বিসিসিআই সচিব বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে ফ্র্যাঞ্চাইজিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। এক্ষেত্রে যদি তারা চায়, তাহলে বিকল্প খেলোয়াড় অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হবে।’

মূলত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার খবর সামনে আসার পর মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানায় ভারতের অনেক রাজনৈতিক নেতা। এমন পরিস্থিতিতে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন

বেশ কয়েকদিন ধরেই এ নিয়ে গুঞ্জন চলছিল। ভারতের উগ্র কয়েকজন নেতাকর্মী পিচ নষ্টের হুমকি দিয়েছেন। তাতে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হয় আইপিএলের নিলাম। সেই নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

শেষ মুহূর্তে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের নামাজ আদায়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম