ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৬, ০১:৪৬ দুপুর

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি নির্বাচনি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। যাচাই-বাছাই শেষে ৩৬জন প্রার্থীর মধ্যে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর ভোটার তালিকায় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরজনিত জটিলতায় প্রার্থিতা বাতিল হয়।

শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ১১টা থেকে প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ-বিজয়নগরের দুটি ইউনিয়ন) এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) এই তিনটি আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।

প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের নজরুল ইসলাম ও হাবিবুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর বিজয়নগর) আসনের আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও কাজী জাহাঙ্গীর। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে ১১ প্রার্থীর সবার প্রার্থিতা বৈধ বলে গণ্য করা হয়। যাচাই-বাছাইয়ে এই ৩টি আসনে বিএনপি, জামায়াত ও জোট প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

৩টি আসনে বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী রয়েছেন- কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপিসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া আগামীকাল ৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

একে মনোনয়ন যাচাই-বাছাইকে ঘিরে প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা হয়। এ সময় প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। 

জেলা প্রশাসক শারমীন জাহান আক্তার জানিয়েছেন, প্রার্থীতা বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। তবে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত