ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৬, ০১:৩৮ দুপুর

টকশো ও আইন ব্যবসায় ফুয়াদের বার্ষিক আয় ৭ লক্ষাধিক টাকা

ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। যিনি ব্যারিস্টার ফুয়াদ নামে পরিচিত।

 

বাংলাদেশ জামায়াত ইসলামী ১০ দলীয় জোটের কারণে জামায়াত ইসলামী বরিশাল-৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনটি আমার বাংলাদেশ এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ছেড়ে দিতে হয়েছে, তাই জামায়াত ইসলামী এ আসনে কোনো প্রার্থী মনোনয়ন জমা দেয়নি। 

ব্যারিস্টার ফুয়াদের হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় ৭ লাখ ৪১ হাজার ৬০২ টাকা। এর মধ্যে ৪ লাখ ১০ হাজার টাকা তিনি আইনজীবী হিসেবে চেম্বার থেকে বছরে সম্মানী পান। বাকি তিন লাখ ছাব্বিশ হাজার টাকা তিনি ইউটিউব ও টকশো থেকে ইনকাম করেন বলে হলফনামায় দেখিয়েছেন। এর বাইরে ব্যারিস্টার ফুয়াদের আর কোনো ইনকাম নেই বলেও তিনি উল্লেখ করেছেন।

আরও পড়ুন

ব্যারিস্টার ফুয়াদের নিজের নগদ দুই লাখ টাকা ও স্ত্রীর পঞ্চাশ হাজার টাকা রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। এর বাইরে ব্যাংকে ফুয়াদের নিজের সাড়ে তিন লাখ টাকা ও স্ত্রীর ১৮ হাজার টাকা সঞ্চয় রয়েছে। 

বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এসব প্রার্থীর মধ্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বার্ষিক আয় সবচেয়ে কম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত