ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ছবি: সংগৃহীত, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী ও বিশ্ববাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নববর্ষে আনন্দ, শান্তি, কল্যাণ, সমৃদ্ধি, গণতন্ত্র ও মানবাধিকারের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান তার বাণীতে বলেন, ইংরেজি নববর্ষ অতীতের অভিজ্ঞতা থেকে নতুন বার্তা নিয়ে আসে এবং পুরোনো বছরের গ্লানি মুছে নতুন আশা, আনন্দ ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। তিনি উল্লেখ করেন, ১ জানুয়ারি এখন একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে অংশগ্রহণ করে। নববর্ষ কেবল একটি উৎসব নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিফলন।

নতুন বছরে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, এমন একটি রাষ্ট্র গঠনের প্রত্যাশা রয়েছে যেখানে প্রত্যেক নাগরিক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে। গত বছরের স্মৃতিচারণ করে তিনি বলেন, সাফল্যের পাশাপাশি তিক্ত অভিজ্ঞতা ও প্রিয়জন হারানোর বেদনাও আমাদের জীবনের অংশ।

তিনি বলেন, নববর্ষে অঙ্গীকার হতে হবে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুজ্জীবনে একযোগে কাজ করা। তারেক রহমান অভিযোগ করেন, গণবিরোধী পরাজিত শক্তি দীর্ঘদিন জনগণের অধিকার হরণ করে রেখেছিল; এখন সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

আরও পড়ুন

নববর্ষকে নতুন স্পন্দন, আশা ও সম্ভাবনার দ্বার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সব অন্যায়, উৎপীড়ন ও নির্যাতন দূর হয়ে যাক এবং বাংলাদেশ অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, সামাজিক ও রাজনৈতিক সব বাধা অতিক্রম করে সংগ্রামমুখর জীবনের ঐতিহ্য ধরে জাতিকে এগিয়ে নিতে সম্মিলিত প্রয়াস চালাতে।

নববর্ষে তারেক রহমানের আহ্বান— ধ্বংস নয়, প্রতিশোধ নয়; ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তোলা। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের প্রত্যয়ও তিনি ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী