ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০২:০৫ দুপুর

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপি  

সংগৃহিত,৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপি  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থীরা। আজ সোমবার এনসিপি ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। তবে এখন পর্যন্ত ৪৭টি আসনে এনসিপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভুলত্রুটির কারণে কারো মনোনয়নপত্র বাতিলও হতে পারে, এটা ভেবে কিছুটা বাড়িয়েই দিয়েছি।’
এর আগে গতকাল সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর জোটে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেয় এনসিপি। এখন পর্যন্ত জোটে কত আসন সমোঝতা হয়েছে, সে বিষয়ে জোটের পক্ষ থেকে স্পষ্ট কিছু না জানালেও সূত্র জানিয়েছে এনসিপিকে সর্বোচ্চ ৩০টি আসন ছাড় দিতে পারে জামায়াত জোট।

তফসিল অনুযায়ী, আজ সোমবার মনোনয়পত্র জমার শেষ দিন।

আরও পড়ুন


ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র জমার সময় বৃদ্ধি করা হবে না। এদিকে আজকের সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। আগামী জাতীয় নির্বাচনে আসিফ মাহমুদ অংশগ্রহণ করবেন না।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ভারতের মন্ত্রীর

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্রদল নেতা শাওন

লালমনিরহাটে বেড়েছে তামাক চাষ, হুমকির মুখে পড়েছে মাছসহ নানা জলজ প্রাণির প্রজনন

বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফুলের মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হলো অবসরে যাওয়া সহকারী শিক্ষক বেলালকে