ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৭ সকাল

অবরোধ তুলে নিয়েছে ইনকিলাব মঞ্চ, জানিয়েছে ৪ দফা দাবি

অবরোধ তুলে নিয়েছে ইনকিলাব মঞ্চ, জানিয়েছে ৪ দফা দাবি, ছবি: সংগৃহীত।

আগামী ২৪ দিনের মধ্যে শহিদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত, গোয়েন্দা সংস্থায় আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনাসহ ৪ দফা দাবি জানিয়ে অবরোধ তুলে নিয়েছে ইনকিলাব মঞ্চ। তবে আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) দুপুরে ২টায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রজনতাকে শাহবাগে যোগ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

গতকাল রাতে টানা ৩ দিনের বিক্ষোভ সমাবেশ শেষে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের। একই সাথে বাংলাদেশের কর্মরত সকল ভারতীয় নাগরিকে ওয়ার্ক পারমিট বাতিল ও শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার দাবি জানানো হয়। এসময় কোনো ষড়যন্ত্র, হুমকি হাদির হত্যার বিচার ঠেকাতে পারবে না বলে হুশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা। এসময় তারা অভিযোগ করে বলেন, তাদের এই আন্দোলন দমাতে বিভিন্ন মহল থেকে হুমকি দেয়া হচ্ছে। তবে হাদিকে যারা ভালবাসে তাদের সাথে হাদির খুনিদের বিচারের দাবি আদায় করা হবে বলেও মন্তব্য করেন তারা।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

স্বর্ণের দাম বাড়ল প্রতি ভরি  ৩২৬৬ টাকা

টাইব্রেকারে বিশ্বকাপ স্বপ্ন শেষ ইতালির

যুদ্ধবিরতি নয় বরং যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান: আরাগচি

পুলিশ বাহিনী আবার ফিরছে আগের পোশাকে 

ইরানে যৌথ আগ্রাসনকে ‘ধর্মযুদ্ধ’ হিসেবে ঘোষণা চেচেন বাহিনীর